Educational
বিবেকানন্দ বিশ্রামকেন্দ্র (অস্থায়ী)
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছায় প্রাক্তনী সংসদের ‘বিবেকানন্দ বিশ্রামকেন্দ্র’
বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্রদের মাধ্যমিক পরীক্ষা শুরু। প্রাক্তনী সংসদের তরফ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের বাইরে নটেন্দ্রপুর ঘেরীতে একটি অস্থায়ী 'বিবেকানন্দ বিশ্রামকেন্দ্র' তৈরি করা হয়েছে, যেখান থেকে পরীক্ষার্থীদের হাতে দিব্য ত্রয়ীর ছবি, একটি কলম ও একটি জলের বোতল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ, শিক্ষক মহাশয়গণ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও প্রাক্তন ছাত্রবৃন্দ।