Cultural
স্বামী ইষ্টানন্দ মেমোরিয়াল আন্তঃ শ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬
ফাইনালে তিন বিভাগে বাজিমাত ষষ্ঠ ‘খ’, অষ্টম ‘ক’ ও দশম ‘ক’-এর
স্বামী ইষ্টানন্দ মেমোরিয়াল আন্তঃ শ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬
নিজস্ব সংবাদদাতা, মনসাদ্বীপ, ২৯ সেপ্টেম্বর:
টানটান উত্তেজনা, টাইব্রেকারের রোমাঞ্চ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই। এই আবহেই শেষ হল ‘স্বামী ইষ্টানন্দ মেমোরিয়াল আন্তঃ শ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর দ্বিতীয় বর্ষের আসর। মঙ্গলবার মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার তিনটি বিভাগের ফাইনাল ম্যাচ। ফাইনালে পঞ্চম–ষষ্ঠ শ্রেণির বিভাগে পঞ্চম শ্রেণির ‘খ’-কে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ষষ্ঠ শ্রেণির ‘খ’। সপ্তম–অষ্টম শ্রেণির বিভাগে সপ্তম শ্রেণির ‘খ’-কে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতল অষ্টম শ্রেণির ‘ক’। আর নবম–দশম শ্রেণির বিভাগে টাইব্রেকারে ৪–৩ গোলে নবম শ্রেণির ‘খ’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হল দশম শ্রেণির ‘ক’।
রামকৃষ্ণ মিশন আশ্রম, মনসাদ্বীপ, মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় এবং মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। শুরু থেকেই প্রতিটি বিভাগে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। গ্রুপ পর্বের ম্যাচগুলিতেও একাধিক ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বিভাগে প্রথম ম্যাচে পঞ্চম শ্রেণির ‘খ’ বিভাগ ১–০ গোলে হারায় ‘ক’ বিভাগকে। অপর ম্যাচে ষষ্ঠ শ্রেণির ‘খ’ বিভাগ টাইব্রেকারে ‘ক’ বিভাগকে পরাজিত করে। এরপর ফাইনালে মুখোমুখি হয় পঞ্চম শ্রেণির ‘খ’ ও ষষ্ঠ শ্রেণির ‘খ’। একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ১–০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ষষ্ঠ শ্রেণির ‘খ’।
সপ্তম ও অষ্টম শ্রেণির বিভাগেও ছিল উত্তেজনার পারদ। প্রথম ম্যাচে সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগ ২–০ গোলে হারায় ‘ক’ বিভাগকে। অন্যদিকে অষ্টম শ্রেণির ‘ক’ বিভাগ টাইব্রেকারে ‘খ’ বিভাগকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে ১–০ গোলে সপ্তম শ্রেণির ‘খ’-কে হারিয়ে শিরোপা ঘরে তোলে অষ্টম শ্রেণির ‘ক’।
সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যায় নবম ও দশম শ্রেণির বিভাগে। নবম শ্রেণির ‘খ’ বিভাগ টাইব্রেকারে ‘ক’ বিভাগকে পরাজিত করে ফাইনালে ওঠে। অন্যদিকে দশম শ্রেণির ‘ক’ বিভাগও টাইব্রেকারে ‘খ’ বিভাগকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে নির্ধারিত সময়ে লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪–৩ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণির ‘ক’।
পুরস্কারেও স্মৃতির ছোঁয়া
তিন বিভাগে চ্যাম্পিয়ন দলগুলিকে দেওয়া হয় বিশেষ স্মৃতি পুরস্কার। পঞ্চম–ষষ্ঠ শ্রেণির বিভাগে চ্যাম্পিয়ন ষষ্ঠ শ্রেণির ‘খ’ পায় স্বামী শ্যামলানন্দপুরী স্মৃতি পুরস্কার, সৌজন্যে অতনু বিজুলী, প্রাক্তনী ২০১১ ব্যাচ। সপ্তম–অষ্টম শ্রেণির বিভাগে চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণির ‘ক’ পায় স্বামী রঘুবীরানন্দ স্মৃতি পুরস্কার, সৌজন্যে যাদুরাম দলুই, প্রাক্তনী ১৯৭০ ব্যাচ। নবম–দশম শ্রেণির বিভাগে চ্যাম্পিয়ন দশম শ্রেণির ‘ক’-এর হাতে ওঠে স্বামী সিদ্ধিদানন্দ স্মৃতি পুরস্কার, সৌজন্যে বিকাশ রঞ্জন গিরি।
ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ দুটি বিভাগে দেওয়া হয় ফেয়ার প্লে পুরস্কার। পঞ্চম–সপ্তম শ্রেণির বিভাগে সপ্তম শ্রেণির ‘খ’ পায় স্বামী সুপ্রভানন্দ স্মৃতি পুরস্কার, সৌজন্যে ঋত্বিক দিন্দা ও সঞ্জীব খাটুয়া, প্রাক্তনী ২০১৬ ব্যাচ। অষ্টম–দশম শ্রেণির বিভাগে নবম শ্রেণির ‘খ’ পায় স্বামী বিধানানন্দ স্মৃতি পুরস্কার, সৌজন্যে অনুপ গিরি, প্রাক্তনী ২০১৬ ব্যাচ।
ফাইনাল ম্যাচের আগে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রম ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সমীর রঞ্জন গিরি, মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন প্রাক্তনী সংসদের সভাপতি যাদুরাম দলুই, সম্পাদক গান্ধী আদক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ স্বামী মহামৃতানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন চন্দন দাস, ইন্দ্রজিৎ দাস ও অনুপ ঘোড়াই।
ছাত্রদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, দলগত চেতনা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার পাশাপাশি প্রাক্তনীদের সঙ্গে বিদ্যালয়ের যোগসূত্র আরও দৃঢ় করার ক্ষেত্রে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই মনে করছেন আয়োজকরা।
ছবি: রাজ কুমার মণ্ডল