Cultural
স্বামী ইষ্টানন্দ মেমোরিয়াল আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ ( প্রথম বর্ষ)
প্রাক্তনীদের আর্থিক সহযোগিতায় ফুটবলে ছাত্রদের আগ্রহ বাড়াতে অনুষ্ঠিত স্বামী ইষ্টানন্দ মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা।
রামকৃষ্ণ মিশন আশ্রম, মনসাদ্বীপ, মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ও মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বামী ইষ্টানন্দ মেমোরিয়াল আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ( প্রথম বর্ষ) । চারদিন ধরে , চারটি গ্ৰুপের ১৪ টি টিমের মধ্যে ১০ টি ম্যাচের মাধ্যমে চারটি চ্যাম্পিয়ন দলকে বেছে নেওয়া হয়। এই টুর্নামেন্টে আয়োজনে প্রাক্তনী সংসদ থেকে মোট ব্যয় হয়েছে ৩৮৩৮৬ টাকা। ( আট তিরিশ হাজার তিনশত ছিয়াশি টাকা) । এই প্রতিযোগিতার সম্পূর্ণ অর্থিক সাহায্য প্রাক্তন ছাত্রদের থেকেই পাওয়া গেছে। এই প্রতিযোগিতার চালু করার মুখ্য উদ্দেশ্য বিদ্যালয়ে ছাত্রদের ফুটবলের প্রতি আগ্ৰহ বৃদ্ধি।