Educational
পুস্তক প্রকাশ
নতুন মুদ্রিত সংস্করণ—বিগত ৭ বছরের প্রশ্নোত্তরসহ, ছাত্রবান্ধব সুলভ মূল্যে।
প্রথম সংস্করণে পুরো বইটিই ছিলো হাতে লেখা। সকল ছাত্রদের কথা ভেবে প্রাক্তনী সংসদ প্রথম বছরেই অত্যন্ত সুলভ মূল্যে (১৮০-২০০ টাকা) মোট ১৮০ কপি বই বিক্রি হয়। এই বই বিক্রয় থেকে প্রাক্তনী সংসদ ৩৩৫৮০/ টাকায় ( তেত্রিশ হাজার পাঁচ শত আশি টাকা) বিক্রি হয়েছে। এর থেকে ১০,১৮০ টাকা (দশ হাজার একশত আশি টাকা) লাভ হয়েছে। ২০২৬ সালে ও 'আপ টু ডেট গাইট ফর অ্যাডমিশন টেস্ট' (বিগত সাত বছরের পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষার প্রশ্নের সমাধান সহ) এই বইয়ের দ্বিতীয় সংকলন সম্পূর্ণরূপে মুদ্রিত আকারে প্রকাশিত হবে। এই বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় পুস্তক প্রকাশের অন্তিম লগ্নে উপনীত হয়েছি। আগষ্ট মাসের মধ্যে প্রকাশ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এবার এই বইয়ের ৩০০ কপি ছাপানো হবে। এবার ও সকল ছাত্রদের কথা ভেবে প্রাক্তনী সংসদ অত্যন্ত সুলভ মূল্যে সকল আগ্ৰহী ছাত্রদের কাছে বইটি পোঁছে দিতে আগ্ৰহী।