MANASADWIP RAMAKRISHNA MISSION

Praktani Samsad

MRKM
Praktani Samsad

শুভেচ্ছা সম্মাননা
Cultural

শুভেচ্ছা সম্মাননা

প্রাক্তনীদের উদ্যোগে শিক্ষক, মিড-ডে মিল কর্মী ও সহায়ক কর্মীদের পুজোর শুভেচ্ছা ও সামান্য সম্মাননা প্রদান।

09 September 2025
Manasadwip Ramakrishna Mission High School (Higher Secondary)

প্রাক্তনী সংসদের আগামীতে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম একটি হলো এই বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক হিসেবে যারা সেবারত আছেন যাদের মধ্যে অনেকেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তারা নিজেদের যোগ্যতার থেকে অনেক স্বল্প সাম্মানিক এর বিনিময়ে বিদ্যালয়কে ভালোবেসে শ্রম দিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের সীমিত অর্থিক অবস্থা থেকে ইচ্ছে থাকলেও সেই সাম্মানিকের যথাযথ বৃদ্ধি হয়নি। বিদ্যালয় য়ে সাম্মানিক দিচ্ছে তার পাশাপাশি প্রাক্তনী সংসদ ও তাদের প্রতিমাসে অতিরিক্ত কিছু সাম্মানিক তুলে দেওয়ার জন্য সংসদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে কিন্তু সংসদের এই প্রাথমিক পর্যায়ে এই বিষয়ের ওপর কোন নির্দিষ্ট ফান্ড তৈরি না হওয়ার জন্য তা সম্ভবপর হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও ২০২৫ সালে শারদীয় দুর্গোৎসবের পূর্বে আশ্রমের মহারাজ বৃন্দ (৮ জন) প্রণামী স্বরূপ, আংশিক সময়ের শিক্ষক (২৭ জন, সৌমেন মিশ্র বাবু ছাড়া), মিড ডে মিলের দাদারা (৪ জন) এছাড়া বিদ্যালয়কে যারা এতো সুন্দর রেখেছেন আমাদের মাসি ও বিট্টু দাকে (২জন) পূজোর সামান্য হাত খরচ বাবদ ৫০০ টাকা/ জন‌ প্রতি গ্ৰহণ করে সংসদকে তাদের সামান্যতম সেবা করার সুযোগ দিয়েছেন। এই খাতে ( মোট-৪১ জন) সর্বমোট - 21,500 ( একুশ হাজার পাঁচ শত টাকা) খরচ করা হয়েছে।